শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৮ দিন পর শিশু তাইবাকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

অনলাইন নিউজ পোর্টাল • 31 ডিসেম্বর 2020, 03:45 দুপুর • 256 বার পঠিত
৮ দিন পর শিশু তাইবাকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া দুই মাসের কন্যাশিশু তাইবাকে আট দিন পর উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের ট্রাক চলক সাইদুলের স্ত্রী শাকিলা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিশুটি চুরি করেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশ, ডিএসবি, ডিবি এবং পুলিশের স্পেশাল টীমের সমন্বয়ে ৭ দিন ব্যাপী পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে বুধবার গভীর রাতে পুলিশ বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকা থেকে শাকিলাকে গ্রেফতার করে। এসময় শিশু তাইবাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।