শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত ইন্দোনেশিয়ায়, সুনামির সতর্কতা

অনলাইন নিউজ পোর্টাল • 14 ডিসেম্বর 2021, 09:25 রাত • 885 বার পঠিত
৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত ইন্দোনেশিয়ায়, সুনামির সতর্কতা

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় ১১টা ২০মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ার মাউমেরে থেকে ৯১ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। যদিও এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে দেশটির ফ্লোরেস সাগরের কাছে উপকূল এলাকার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন-এর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে উপকূলের জন্য সুনামির তরঙ্গ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। 

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে বলেছে, প্রাথমিক ভূমিকম্পের ওপর ভিত্তি করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলের জন্য বিপজ্জনক সুনামির শঙ্কা রয়েছে।

ইন্দোনেশিয়ায় ঘন ঘন এবং বড় ধরনের ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটি পরিচিত।