শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৭ দিনের মধ্যে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 14 সেপ্টেম্বর 2021, 06:48 বিকাল • 370 বার পঠিত
৭ দিনের মধ্যে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

সাত দিনের মধ্যে দেশের অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি এবং প্রেস কাউন্সিল কে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার এক রিটে সম্পূরক আবেদনের শুনানি নিয়ে  হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।