শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

৬৫০ টাকায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখা যাবে গ্যালারিতে বসে

onp24 • 11 জুলাই 2023, 02:19 দুপুর • 553 বার পঠিত
৬৫০ টাকায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দেখা যাবে গ্যালারিতে বসে

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে আইসিসি বিশ্বকাপ-২০২৩ এর ৫টি ম্যাচ হবে। ম্যাচপ্রতি আলাদা আলাদা টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। মাঠে বসে খেলা দেখার জন্য সর্বনিম্ন ৬৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০০ টাকা খরচ করতে হবে।

সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি এ তথ্য জানিয়েছেন। তার মতে, টিকিটের এ দাম নির্ধারণ করা হয়েছে সাধারণ মানুষের সামর্থ বিবেচনা করে ।

এদিকে ৫টি ম্যাচের মধ্যে বাংলাদেশ- নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের দাম সবচেয়ে কম। ৬৫০ টাকায় ইডেনের আপার টিয়ারে বসে এ খেলা দেখা যাবে। আর ১০০০ টাকার টিকিট কাটতে হবে ‘ডি’ বা ‘এইচ’ ব্লকে বসে দেখতে চাইলে। অপরদিক ১৫০০ টাকা মূল্য ধরা হয়েছে ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের।

তবে এত কম খরচে বাকি ৪ ম্যাচের কোনোটিই দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান-ইংল্যান্ড এবং পাকিস্তান-বাংলাদেশ উভয় টিকিটের দাম সমান নির্ধারণ করা হয়েছে। এ দুই খেলায় আপার টিয়ারের ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম । ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের মূল্য ১২০০ টাকা এবং ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম ২০০০ টাকা। আর এই দুই ম্যাচ দেখতে ২২০০ টাকা খরচ হবে ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে দেখলে।

ভারত-দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম সবচেয়ে বেশি রাখা হয়েছে। আপার টিয়ারে বসে এ দুই ম্যাচ দেখতে খরচ করতে হবে ৯০০ টাকা। ‘ডি’ ও ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা ধরা হয়ে। ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে ‘সি’ ও ‘কে’ ব্লকের টিকিটের দাম। ৩০০০ হাজার টাকা ব্যয় হবে ‘বি’ ও ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এ দুই খেলা দেখতে।