শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

অনলাইন নিউজ পোর্টাল • 31 আগস্ট 2021, 01:21 দুপুর • 278 বার পঠিত
৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। দেশটির কার্মাদেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মধ্যরাত ২টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ওই ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড় ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।