৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
10 এপ্রিল 2021, 05:24 বিকাল
•
822 বার পঠিত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। শনিবার দেশটির জাভা দ্বীপের উপকূলে ৬ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে দেশটির জাভা দ্বীপের উপকূলে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব জাভার মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর জানা যায়নি।
জাভা দ্বীপের উপকূলীয় এলাকার বাসীন্দারা জানান, কম্পনটি বেশ শক্তিশালী ছিল এবং এটি দীর্ঘ সময় ধরে ছিল।