শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৬ মাসের কম মেয়াদ থাকলে বিদেশগামীদের পাসপোর্ট নবায়ন করার তাগিদ

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 04:45 দুপুর • 658 বার পঠিত
৬ মাসের কম মেয়াদ থাকলে বিদেশগামীদের পাসপোর্ট নবায়ন করার তাগিদ

বর্তমান পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে বিদেশ গমনেচ্ছুকর্মীদের তাগিদ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে  এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে বিমানের টিকিট ইস্যু না করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে।

এতে আরও  বলেন , যেসব বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম রয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পেতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশগামী কর্মীদের যাত্রা ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এ আহ্বান জানানো হয়েছে।