শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে শাহে আলম

মোহাম্মদ খাইরুল আমিন • 09 সেপ্টেম্বর 2026, 01:22 দুপুর • 59 বার পঠিত
৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে শাহে আলম

সিলেট, রাজশাহী ও রংপুর ছাড়া অন্য পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এসব এলাকায় এডিস মশার লার্ভার উৎপত্তিস্থলও বেশি পাওয়া যাচ্ছে।

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদেশে ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ চালাবে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ডেঙ্গুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই তিন মাসে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না গেলে রোগীর সংখ্যা এখনকার তুলনায় দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে।