শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১

মোহাম্মদ খাইরুল আমিন • 07 এপ্রিল 2026, 06:44 বিকাল • 98 বার পঠিত
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ পরীক্ষার ফল প্রকাশিত হয়।

গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় লিখিত পরীক্ষা শহরে অনুষ্ঠিত হয়।


পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা গত বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

 ২৮ সেপ্টেম্বর। ফলাফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন।