শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি

অনলাইন নিউজ পোর্টাল • 30 নভেম্বর 2021, 08:31 রাত • 305 বার পঠিত
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে ১৭১০ জনকে নিয়োগ দেয়া হবে।

সন্ধ্যায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ সাংবাদিকদের বলেন, পিএসসি’র সভায় ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে। এরপরই আমরা এটি ওয়েবসাইটে প্রকাশ করেছি।