৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
অনলাইন নিউজ পোর্টাল
•
29 মার্চ 2021, 07:35 বিকাল
•
657 বার পঠিত
৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট ৬ হাজার ২২ জন এতে উত্তীর্ণ হয়েছেন। সোমবার বিকেলে পিএসসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার জন্য আবেদন করা প্রার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ২৬ জন। অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৬৫ জন।
কমিশনের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ৪২তম বিসিএস পরীক্ষার ফল জানা যাবে। PSC42Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।