শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪০০ টাকার জন্য খুন সুপারভাইজার লিটন

মোহাম্মদ খাইরুল আমিন • 17 এপ্রিল 2022, 02:11 দুপুর • 219 বার পঠিত
৪০০ টাকার জন্য খুন সুপারভাইজার লিটন

লক্ষ্মীপুরে বাসের ভেতর সুপারভাইজারকে হত্যার রহস্য উদঘাটন করতে পেরেছে পুলিশ। রিয়াদ হোসেন ওরফে লিটন নামের ৩৭ বছর বয়সী ওই সুপারভাইজারকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানোচ্ছে, মাত্র ৪০০ টাকার জন্য খুন হয়েছেন লিটন।

এর পর আজ রোববার সকালে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, শনিবার নরসিংদীর মাধবদী থেকে ইউসুফ ভূঁইয়া (২৫) নামের এক ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন। তিনি বাসটির হেল্পার বা সহকারী ছিলেন। 

গত ৯ এপ্রিল লক্ষ্মীপুর সদরের ঝুমুর মোড়ে ইকোনো সার্ভিস নামের একটি বাস থেকে লিটনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর লিটনের স্ত্রী হালিমা আক্তার লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। 

ইউসুফকে গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, বেকার লিটন ইকোনো সার্ভিসে কাজ পেয়েছিলেন। ঘটনার দিন বিকেলেই বাসটিতে সুপারভাইজার হিসেবে যোগ দেন। সেজন্য ঢাকা থেকে লক্ষ্মীপুর যান। 

সেদিন কাজ করার জন্য লিটন ৪০০ টাকা মজুরি চান। কিন্তু বাসের চালক নাহিদ ও তার সহকারী ইউসুফ জানান, প্রথম দিনে মজুরি দেওয়া হয় না। দ্বিতীয় দিন থেকে দেওয়া হয়। এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে লিটনের মাথায় ইউসুফ লোহা দিয়ে আঘাত করেন। তাতেই লিটন বাসের ভেতর মারা যান।