শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৪ টি দেশের ওপর যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ পোর্টাল • 02 এপ্রিল 2021, 09:52 রাত • 235 বার পঠিত
৪ টি দেশের ওপর যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ চার দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের পরিবহণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। আগামী ৯ই এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। 

এদিকে ৯ এপ্রিলের আগের ১০ দিনে যেসব যাত্রী এ দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না।

এর আগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরো ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, এ নিষেধাজ্ঞা ৩রা এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ই এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

ইউরোপের বাইরে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে, সেই দেশগুলো হলো- কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, ব্রাজিল, চিলি, পেরু, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং দক্ষিণ আফ্রিকা।