শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪ লাখ ৮৫ হাজার ৯২ ঘরহারা পরিবারকে ঘর দেবে সরকার

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জানুয়ারী 2022, 09:29 রাত • 278 বার পঠিত
৪ লাখ ৮৫ হাজার ৯২ ঘরহারা পরিবারকে ঘর দেবে সরকার

৪ লাখ ৮৫ হাজার ৯২টি  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের পাঠানো তালিকার ভিত্তিতে গৃহহীন মানুষকে এসব ঘর দেওয়া হবে। এর জন্য সরকারের ৬ হাজার ৩১৬ কোটি টাকা ব্যয় হবে। এ লক্ষ্যে (একনেক) ‘আশ্রয়ণ-২’ প্রকল্পটির চতুর্থ সংশোধনী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন করেছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে সরকারের। এরই আলোকে ‘আশ্রয়ণ-২ (৪র্থ সংশোধিত)’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।