শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘৪ কোটি টাকা ঘুষ নেওয়ার’ অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

মোহাম্মদ খাইরুল আমিন • 02 সেপ্টেম্বর 2026, 11:14 দুপুর • 70 বার পঠিত
‘৪ কোটি টাকা ঘুষ নেওয়ার’ অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ‘বদলি, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির’ অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

তাদের বিরুদ্ধে প্রায় ২০০ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সহকারী ‍যুব উন্নয়ন কর্মকর্তার ‘পদোন্নতি ও পছন্দের জায়গায় পদায়নের জন্য চার কোটি টাকার বেশি ঘুষ নেওয়ার’ অভিযোগ দুদকে জমা পড়েছে।

বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য দিয়েছে বলেছেন, দুদকের হাতে আসা অভযোগের ভিত্তিতে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতাসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

অনুসন্ধানের আওতায় আনা অন্য তিনজন হলেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদ।