শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৩৫ কোটি ডলারের ক্ষতি করে গেছে মার্কিন সেনারা

অনলাইন নিউজ পোর্টাল • 06 সেপ্টেম্বর 2021, 05:53 সকাল • 270 বার পঠিত
৩৫ কোটি ডলারের ক্ষতি করে গেছে মার্কিন সেনারা

দীর্ঘ ২০ বছর আফগান জনসাধারণের সাথে এমন কোন মানবিক অত্যাচার নাই যা করা হয়নি মার্কিন বাহিনীদের পক্ষ থেকে। শব্দ করে যেন কান্নার অধিকার টুকুও নেই নিজ ভূমিতে। অবশেষে তারা নিজেদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল গত ৩১ আগস্ট। সময়মতো প্রত্যাহারও করে নেয়া হয়। যাওয়ার আগ মুহ‚র্তে মার্কিন সেনারা কাবুল বিমানবন্দরে সামরিক যানবাহন ও বিমান নিষ্ক্রিয় করে যায়।
এক সপ্তাহের মাথায় প্রাথমিক অনুসন্ধানে তালেবান জানিয়েছে, সে সময় মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দরের প্রায় ৩৫ কোটি ডলারের ক্ষতিসাধন করেছে। লগার প্রদেশের মুখপাত্র আকিফ মোহাজির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে বিমানবন্দরের সরঞ্জাম, তাদের সামরিক যানবাহন, বিমান ও অন্যান্য সংবেদনশীল গ্যাজেট নষ্ট করে দিয়েছে। তিনি আরো বলেন, বিস্ফোরক ব্যবহার করে অধিকাংশ জিনিস ধ্বংস করে দেয়া হয়েছে। বেশিরভাগ ধ্বংসযজ্ঞ ঘটেছিল সল্ট হাট এরিয়াতে, যেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সংবেদনশীল গোয়েন্দা সরঞ্জাম রেখেছিল।