শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৩৩৩ নম্বরে কল করে খাবার পেলেন ৫০পরিবার,পৌঁছে দিলেন ইউএনও

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুন 2021, 01:11 দুপুর • 470 বার পঠিত
৩৩৩ নম্বরে কল করে খাবার পেলেন ৫০পরিবার,পৌঁছে দিলেন ইউএনও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জাতীয় ভাবে জরুরি সেবা পেতে ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫০টি পরিবার।

উপজেলার  নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মানবিক সহায়তা হিসেবে তাদের হাতে এ খাবার তুলে দেন।  

 ইউএনও রাজীব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে।জেলা প্রশাসনের অনলাইনে আরও আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

আমাদের ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন, তাদের তথ্য যাচাই-বাচাই করে ইতোমধ্যে ২০০ পরিবারের ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়া হয়েছে।  এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রমুখ। খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।