শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

৩০৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুন 2022, 06:09 বিকাল • 348 বার পঠিত
৩০৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

আগের দিনের চেয়ে শনাক্ত কমেছে। কিন্তু তাও গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে শনাক্ত হয়েছে ৩০০’র বেশি। এই সময়ে মোট কোভিড-১৯ এ ৩০৪ জন মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। এই সময়ে দেশে কেউ করোনায় মারা যায়নি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৩৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। আজ তা কমে হয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৪ জন। আগের দিন ৬ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৩৩ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ১৭ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭৫৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৮০ জন। শনাক্তের হার ৬ দশমিক ৭৫ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ৭ দশমিক ০১ শতাংশ।