শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৩ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ফ্লাইট

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2021, 07:50 সকাল • 285 বার পঠিত
৩ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ফ্লাইট

আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। এই যোগাযোগ শুরু হবে এয়ার বাবল চুক্তির আওতায়। শনিবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়।

তবে ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীদের ওই তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাথমিক পর্যায়ে সপ্তাহে সাতটি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্পাইস জেট তিনটি, এয়ার ইন্ডিয়া দুটি ও ইন্ডিগোর দুটি ফ্লাইট চালুর প্রস্তাব রয়েছে।