শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৩ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট চালু

অনলাইন নিউজ পোর্টাল • 28 সেপ্টেম্বর 2020, 07:03 বিকাল • 272 বার পঠিত
৩ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট চালু

আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে সিডিউল ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। স্বাস্থ্যবিধি মেনে প্রতি সপ্তাহে শনিবার একটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক  মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ইউএস-বাংলা প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরের দিন রোববার স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে অবতরণ করবে। অপর দিকে সিঙ্গাপুর থেকে রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। খুব শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে। 

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কাছের ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।