৩ জন আটক ধামরাইয়ে মহাসড়কে বাস ভাঙচুর
খালিদ সাইফুল্লাহ
•
31 অক্টোবর 2023, 05:10 বিকাল
•
219 বার পঠিত
ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- রাকিব হাসান, মোর্শেদুল ও মোস্তফা।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বিএনপির সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হন। সেখানে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায় বলে দাবি করেন পুলিশ