শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৩ হাজারের নিচে নামল,ভারতে দৈনিক মৃত্যু রেকর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 11:48 দুপুর • 239 বার পঠিত
৩ হাজারের নিচে নামল,ভারতে দৈনিক মৃত্যু রেকর্ড

করোনায় বিপর্যস্ত ভারতে এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে নতুন সংক্রমণ ও মৃত্যু। গত  ১দিনে দেশটিতে মৃত্যু নেমে এসেছে তিন হাজারের নিচে। সংক্রমণও কমে সোয়া এক লাখের কাছাকাছি প্রায় ।

আজ মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত  ১ দিনে দেশটিতে নতুন করে ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন।

 বর্তমানে ভারতে  করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জনে।

গত  ১দিনে  ভারতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনে।

এছাড়া ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় তিন সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৯ লাখের নিচে।

গত  ১দিনে  ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ ৩০ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন।