৩ হাজারের বেশি করোনা শনাক্ত, মৃত্যু ১ হাজার ছাড়াল
অনলাইন নিউজ পোর্টাল
•
10 জুন 2020, 03:37 দুপুর
•
652 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন।এদিকে করোনা আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ১২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ১৯০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ হাজার ৮৯৯ জন।