৩ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 জানুয়ারী 2022, 10:25 দুপুর
•
258 বার পঠিত
আঁধার ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়লে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকার ঘাটের উভয় পাড়ে শত শত যানবাহন আটকা পড়েছে।