শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২ঘণ্টা ৩০মিনিট এর চেষ্টায় সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2021, 08:38 সকাল • 658 বার পঠিত
২ঘণ্টা ৩০মিনিট এর চেষ্টায় সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

 ঢাকা মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগা নিয়ন্ত্রণে এসেছে। ১৮টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ সোমবার সকাল ৭টার দিকে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানান একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা।
এর আগে ভোর চারটার দিকে বস্তিতে লাগা আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনে বস্তির হাজারও ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা  জানান, ৬টা ৩৫মিনিটে ১৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা সঠিকভাবে জানাতে পারেননি তিনি। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান তিনি।