শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৯ আগস্ট মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2021, 10:08 দুপুর • 292 বার পঠিত
২৯ আগস্ট মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল

দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর চলাচল শুরু হচ্ছে আগামী ২৯ আগস্ট রোববার। ওই দিন সকালে উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। এরপরের ধাপে তা চলবে আগারগাঁও পর্যন্ত। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সমন্বয়কারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না। ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে।
দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।