শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৮ অক্টোবর করোনা টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ

অনলাইন নিউজ পোর্টাল • 25 অক্টোবর 2021, 08:22 রাত • 261 বার পঠিত
২৮ অক্টোবর করোনা টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজের টিকা নেওয়াদের দ্বিতীয় ডোজ প্রয়োগ হবে আগামী ২৮ অক্টোবর (বৃহস্পতিবার)। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায়কে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পেইনের অংশ হিসেবে ২য় ডোজের কার্যক্রম আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। শামসুল হক বলেন, এই ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র ২য় ডোজ দেওয়া হবে। সেদিন সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে।