২৮ মাস পর পুনরায় ভারত-পাকিস্তানের কূটনীতিক ভিসা চালু
ইসলামাবাদ এবং নয়াদিল্লি প্রায় ২৮ মাস পর একে অপরের কূটনীতিকদের অ্যাসাইনমেন্ট ভিসা দিয়েছে। উভয় পক্ষই ২০১৯ সাল থেকে শীতল থাকা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। ২০১৯ সালে আত্মঘাতী হামলাকারী অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) একটি সামরিক কনভয়ে হামলা করলে দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে ও সম্পর্ক শীতল হয়ে যায়। সেই বছরের শেষের দিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধিকৃত জম্মু ও কাশ্মীরের অর্ধ-স্বায়ত্তশাসিত মর্যাদা প্রত্যাহার করে নিয়ে দখলকৃত ভূখন্ডের ওপর তার কর্তৃত্ব জোরদার করে। এর ফলে পাকিস্তান ক্ষুব্ধ হয় এবং ক‚টনৈতিক সম্পর্ক অবনতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করা হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান এবং ভারত পরস্পরের কূটনৈতিক কর্মীদের বিপুল সংখ্যক অ্যাসাইনমেন্ট ভিসা দিয়েছে। উভয় দেশই চলতি বছরের ১৫ মার্চের মধ্যে জমা দেওয়া সমস্ত আবেদনে ভিসা দিয়েছে।