শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ নিখোঁজ

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2021, 12:26 দুপুর • 314 বার পঠিত
২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ নিখোঁজ

 রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ ২৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এএন-২৬ নামের ওই উড়োজাহাজটি দেশটির পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়।

রাশিয়া দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। খবরে বলা হয়েছে, নিখোঁজ উড়োজাহাজে ৬ জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদিকে নিখোঁজের পরপরই দেশটির একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।