২৬ সেপ্টেম্বরে পাবনা-৪, অক্টোবরে ঢাকা-৫, নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন
একাদশ জাতীয় সংসদের তিনটি শূণ্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর পাবনা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। পাবনা-৪ আসনে প্রাথীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনের তফসিল পরে ঘোষণার কথা জানানো হয়েছে। আগাঁরগাওস্থ নির্বাচন ভবণে রবিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন তিনি।
ইসি সচিব বলেন, পাবনা-৪ আসনে ব্যালটে নির্বাচন হবে। আর ঢাকা-১০ আসনে নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। পাশাপাশি সিরাজগঞ্জ-১০ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।
সচিব বলেন, করোনার কারণে নির্বাচনী প্রচারনায় জনসভা-পথসভা মিছিলসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না প্রার্থীরা। করোনার কারণে ঢাকা-১৮ এবং বন্যার কারণে সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আরও ৯০ দিন পেছানো হয়েছে।