শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে

মোহাম্মদ খাইরুল আমিন • 22 ফেব্রুয়ারি 2022, 03:39 দুপুর • 341 বার পঠিত
২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে।

আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তবে এর আগে, ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ঘোষণা দেন যে, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে।

সেদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৬ ফেব্রুয়ারি এক দিনেই সারাদেশে করোনার এক কোটি ডোজ টিকা দেওয়া হবে।

মঙ্গলবার থেকে দেশে সব বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এ মুহূর্তে প্রতি ১০ লাখে ১৭০ জন করোনায় মারা গেছেন।

করোনা টিকার ১০ কোটি ৩৩ লাখ প্রথম ডোজ ও সাত কোটি ৩৫ লাখ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্কুল শিক্ষার্থীদের এক কোটি টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে। দেশে দুই ডোজ মিলে সাড়ে ১৮ কোটি ডোজ দেওয়া হয়েছে।

করোনা টিকা প্রদানে পৃথিবীর মধ্যে বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেয়ায় এখন করোনা নিয়ন্ত্রণের পথে রয়েছে। ২৬ ফেব্রুয়ারিতে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

দেশে এখনো ১০ কোটি ডোজ টিকা মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, সব কেন্দ্রেই করোনা টিকা দেওয়া হবে। পাশাপাশি কিছু ভাসমান টিকা কেন্দ্রও থাকবে। এছাড়া প্রান্তিক পর্যায়েরও টিকা কেন্দ্র থাকবে।