২৪ ঘণ্টায় ৫৬ ডেঙ্গু রোগী হাসপাতালে
অনলাইন নিউজ পোর্টাল
•
06 ডিসেম্বর 2021, 06:51 বিকাল
•
303 বার পঠিত
রাজধানী ঢাকা সহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরো ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।
নতুন ৫৬ জন রোগীর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৪৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ৯৮ জনেই রয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ইএমআইএস) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।