শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২৪ ঘন্টায় ভারতে সাড়ে ৩ লাখ শনাক্ত, মৃত্যু প্রায় ৩ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 11:33 দুপুর • 613 বার পঠিত
২৪ ঘন্টায় ভারতে সাড়ে ৩ লাখ শনাক্ত, মৃত্যু প্রায় ৩ হাজার

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। এ সময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন। সোমবার সংবাদমাধ্যম এনডিটিভির  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনের ব্যবধানে আরো ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এযাবৎকালে ভারতের একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯১ জনের। এ নিয়ে দেশটিতে টানা পঞ্চমদিনের মতো তিন লাখের বেশি শনাক্ত দেখা গেলো। আর গত ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ১০ লাখ শনাক্ত।