শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু, মোট ২,২২,৩৮৩

অনলাইন নিউজ পোর্টাল • 04 মে 2021, 10:28 দুপুর • 84 বার পঠিত
২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু, মোট ২,২২,৩৮৩

 করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান। গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনে।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৬১ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৫১৪ জন। করোনা সংক্রমণে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয়।

মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৩৪ জন শনাক্ত রোগী নিয়ে সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে ৪ লাখ ৮ হাজার ৮২৯ মৃত্যু নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি।