শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘন্টায় সুস্থ আরো ১ হাজার ৫৬০, মৃত্যু ২৩ জনের

অনলাইন নিউজ পোর্টাল • 17 অক্টোবর 2020, 06:12 বিকাল • 700 বার পঠিত
২৪ ঘন্টায় সুস্থ আরো ১ হাজার ৫৬০, মৃত্যু ২৩ জনের

গত ২৪ ঘন্টায় দেশে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৬০ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২ হাজার ২৯৮ জন হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০৯ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ২০৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন। আরও ২৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৪৬ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।  এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।