শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫ জন গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল • 15 জুন 2021, 10:52 দুপুর • 1,016 বার পঠিত
২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৩,৫২২ পিস ইয়াবা, ২৩৮ গ্রাম হেরোইন, ১০ কেজি ৮৭২ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।