শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

২৪ ঘন্টায় মিলবে ওমরাহর ভিসা

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জুন 2022, 11:58 দুপুর • 1,039 বার পঠিত
২৪ ঘন্টায় মিলবে ওমরাহর ভিসা

পবিত্র ওমরাহ করতে চাইলে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে ভিসা। অনলাইনে এই আবেদন করা যাবে। সৌদি আরবের বাইরে যে কোনো দেশ থেকে করা আবেদনে ওমরাহর জন্য ভিসা পেতে সময় লাগবে একদিন। 

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তৌফিক আল-রাবিয়াহ জানান, এজেন্সির সহায়তা ছাড়াই অনলাইনে ভিসা আবেদনের জন্য দ্রুতই অনলাইনভিত্তিক অ্যাপ পদ্ধতি চালু হচ্ছে। এই অ্যাপ হবে ওমরাহযাত্রীদের জন্য। 

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী জানান, এটা তাদের ভিশন ২০৩০ এর লক্ষ্যের অংশ। তারা বেশি করে মানুষকে সৌদি আরবে ওমরাহ পালন করতে আসতে দিতে চান।