শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬,নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৮৪ জন

অনলাইন নিউজ পোর্টাল • 14 অক্টোবর 2020, 05:24 বিকাল • 446 বার পঠিত
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬,নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৮৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬৮৪ জন।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫৯৩ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৮২ হাজার ৯৫৯জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২১ লাখ ১২ হাজার ৪৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।