শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় ৩৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫২০

অনলাইন নিউজ পোর্টাল • 07 অক্টোবর 2020, 05:35 বিকাল • 690 বার পঠিত
২৪ ঘণ্টায় করোনায় ৩৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫২০

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু । এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৪০ জনে।

এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৫২০ জন। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৪৯৯ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৭৯৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।