শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৯০ জন হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 25 অক্টোবর 2021, 06:21 বিকাল • 298 বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৯০ জন হাসপাতালে ভর্তি

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ১৫৪ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ও ৩৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে ১৯০ জন হাসপাতালে ভর্তিসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৮৬১ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭০৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫৮ জন।