শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৪ জন হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 03 আগস্ট 2021, 04:42 দুপুর • 144 বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৪ জন হাসপাতালে ভর্তি

দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।  গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে (২ আগস্ট সকাল ৮টা থেকে ৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) আরও ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ১৬ জন। বাকি সবাই রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।