শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্তের হার দশমিক ৩৪ শতাংশ

অনলাইন নিউজ পোর্টাল • 11 ডিসেম্বর 2021, 09:14 সকাল • 280 বার পঠিত
২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্তের হার দশমিক ৩৪ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যুর সংবাদ জানা যায়নি। তবে নতুন করে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরো চারজন। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় ছয়টি ল্যাবে মোট এক হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। নতুন শনাক্ত চারজন মহানগরীর বাসিন্দা। জেলার ১৫টি উপজেলায় দ্বিতীয় দিনের মতো কারো করোনা শনাক্ত হয়নি।