২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আরো ১১ হাজার মানুষের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
05 আগস্ট 2021, 10:12 দুপুর
•
322 বার পঠিত
বিশ্বে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তে সংখ্যা। প্রতিদিনি এ সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে আরো ১১ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে আরো সাত লাখ ২২ হাজার ২৪ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৬১ হাজার ৪৪ জন।
বৃহস্পতিবার সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ১০ লাখ ৫ হাজার ৪৭৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৭০ হাজার ২৩৩ জনের। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১০ লাখ ৬ হাজার ৪১০ জন।