শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘন্টায় ২৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 07 সেপ্টেম্বর 2022, 09:43 রাত • 300 বার পঠিত
২৪ ঘন্টায় ২৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৮৬ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৭ হাজার ৬৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৬ হাজার ২৪৪ জন, ঢাকার বাইরে ১ হাজার ৪৩২ জন। অন্যদিকে ছাড়প্রাপ্ত রোগী ছিল ৬ হাজার ৭৫৬  জন। এর মধ্যে ঢাকায় মোট ৫ হাজার ৫২৫ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ২৩১ জন।

facebook sharing button

twitter sharing button

messenger sharing button

whatsapp sharing button

sharethis sharing button