শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৪ ঘন্টায় ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

অনলাইন নিউজ পোর্টাল • 26 সেপ্টেম্বর 2021, 09:32 সকাল • 314 বার পঠিত
২৪ ঘন্টায় ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

করোনা ভাইরাসের সর্বগ্রাসী প্রসারের পর এবার মানুষের মন মগজ জুড়ে আছে ডেঙ্গুর আতঙ্ক। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়র ডেঙ্গু নিয়ে সাফল্যের গীত গাইলেও মানুষের মধ্যে ডেঙ্গু ভীতি যায়নি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। তাদের নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ৭৫৯ জন হাসপাতালে ভর্তি হলেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।