২৪ ঘন্টায় ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
অনলাইন নিউজ পোর্টাল
•
14 অক্টোবর 2021, 07:32 বিকাল
•
303 বার পঠিত
ক্রমেই ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু। লাগামহীনভাবে বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারো মৃত্যু হয়নি। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।
বুধবার বিকেলে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৩২ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৫১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।