২২টি রুশ ড্রোন ধ্বংসের দাবি করল ইউক্রেন
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 সেপ্টেম্বর 2023, 12:54 দুপুর
•
271 বার পঠিত
ইউক্রেনের বিমান বাহিনী রবিবার বলেছে তারা দক্ষিণ ওডেসা অঞ্চলে ২২টি রুশ ড্রোন ধ্বংস করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে বলেছে, ‘৩ সেপ্টেম্বর, ২০২৩-এর রাতে, রাশিয়ান দখলদাররা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব থেকে ‘শাহেদ-১৩৬/১৩১’ ইউএভি দিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা শুরু করেছিল।’ এ সময় তারা ২২টি ড্রোন ধ্বংস করেছে। খবর এএফপি’র।