শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২২ সেপ্টেম্বর থেকে ২৪ দিন আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 23 সেপ্টেম্বর 2020, 09:09 রাত • 633 বার পঠিত
২২ সেপ্টেম্বর থেকে ২৪ দিন আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব সরকার

২২ সেপ্টেম্বর থেকে  আরো ২৪ দিন আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব সরকার । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, সৌদি আরবে চারদিন বর্ধিত ছুটি ছিলো। আজকেই খুলেছে। সৌদি আরবের যারা খোঁজ রাখেন তাদের এটা জানা উচিত (কোনো ‘ছাত্র অধিকার আন্দোলন’ এটা জানার কথা নয়)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো লেখেন, সৌদি সরকার আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিচের সিদ্ধান্তগুলো নিয়েছে-

আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে। বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট চারটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে। যেখানে কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলি মেনে কনসুলার সেবা প্রদান করা হবে।

উল্লেখ্য, কর্মস্থলে যেতে গত কয়েকদিন থেকে উড়োজাহাজের টিকিটের পেছনে ছুটেছেন সৌদিপ্রবাসী শ্রমিকরা। দফায়-দফায় সড়ক অবরোধ আর মন্ত্রণালয়ে ছুটোছুটি করে আকুতি জানিয়েছেন টিকিটের জন্য।