শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২২ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১১.৬ শতাংশ বৃদ্ধি

মোহাম্মদ খাইরুল আমিন • 23 ডিসেম্বর 2025, 10:21 রাত • 142 বার পঠিত
২২ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১১.৬ শতাংশ বৃদ্ধি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ১১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪২৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ১৭৩ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৫ হাজার ৪৬৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ৩১১ মিলিয়ন ডলার।