শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২১তম বিসিএস প্রশাসন ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2025, 10:50 রাত • 804 বার পঠিত
২১তম বিসিএস প্রশাসন ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২১তম বিসিএস প্রশাসন ফোরাম তার ২২ বছরপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলন আয়োজন করেছে। শনিবার (৩১ মে) রাজধানীর প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি)-তে অনুষ্ঠিত হয় এ বর্ণিল আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২১তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি মো. আমজাদ হোসেন, যিনি বর্তমানে যুগ্মসচিব, বিদ্যুৎ বিভাগ হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাণময় এই মিলনমেলায় ফোরামের সব সদস্য একত্রিত হয়ে একুশের বন্ধুত্ব অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ভবিষ্যতের পথচলায় একত্রে চলতে হবে এবং সম্মিলিতভাবে যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করা হবে।

সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় এই দীপ্ত অঙ্গীকার দিয়ে—জুলাই-আগস্ট চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করবে একুশতম ব্যাচের সদস্যরা।